07 December,2015
বাক্কো প্রতিনিধিদের ফিলিপাইন সফর
ফিলিপাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) একটি প্রতিনিধি দল সম্প্রতি ফিলিপাইন ৫ দিনের সফর করেছেন। বাক্য’র সভাপতি আহ্মাদুুল হকের নেতৃত্বে এ সফরের উদ্দেশ্য ছিল বিপিও খাতের নানা ধারণা ও অভিজ্ঞতা নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় এবং আগামীতে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ।